পোস্টগুলি

বউয়ের সাথে দুষ্টমি। Love Story

ছবি
বউয়ের সাথে দুষ্টমি। Love Story. আমি: রান্নাঘরে ঢুকে স্ত্রীকে রোমান্টিক সুরে প্রশ্ন করলাম, জান কী কর? বউ : নাচতেছি। : কী বল, আমি তো দেখছি তুমি রান্না  করছ। : তুমি যখন দেখছ আমি রান্না করছি তাহলে আজাইরা প্রশ্ন কর কেন? ঝাঁজের সঙ্গে বলল। : না মানে, স্ত্রীর খোঁজ খবর নেওয়া তো স্বামীর নৈতিক দায়িত্ব, তাই। : তাই? কিন্তু তুমি তো এখন দায়িত্ব পালন করতে আসো নাই। তুমি আসছ তোমার ইফতারিগুলো ঠিকমতো বানানো হচ্ছে কিনা তার খোঁজ নিতে। : ছি, তুমি আমারে ভুল বুঝলা! মনে বড়ই আঘাত পাইলাম। : ঢং করবা না। শোনো রোজা রেখে প্রতিদিন তোমার এই হাজার পদের ইফতারি আমি বানাতে পারব না। : কী যে বল। রোজার মাসে যদি একটু বেশি বেশি না খাই তাহলে কী হয়। : তা তো অবশ্যই। সবাই রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর তুমি রোজা রাখ ইফতারি খাবার লোভে। : আফসোস। স্বামীরে এভাবে খাবারের খোঁটা দিলা। : না, এটা খোঁটা না। যা সত্য তাই বলছি। রোজা মানে সংযম। মানুষে রোজা রেখে শুকায় আর তুমি? আমি নিশ্চিত তুমি মেপে দেখ তোমার ওজন গত দশ দিনের রোজায় তিন চার কেজি হলেও বাড়ছে। : এ কী বললা। তাড়াতাড়ি আমার গায়ে একট...

Bangla Golpo - শেষ দেখা - Romantic Bengali Love Story - Valobashar Golpo

ছবি
প্রথম দেখা বয়েজ স্কুল মাঠে। ফুটবল ম্যাচ। সে গোলকিপার। ঝাঁকড়া চুল, লম্বাটে নাক, গভীর চোখ, সাদা টি -শার্ট। বিন্দু বিন্দু ঘামগুলো জমছিল কপাল দিয়ে, চুঁইয়ে একটু একটু করে। বলটা লেগেছিল আমার হলুদ -সাদা শাড়ির কুচিতে। কাদা জলে একশা। সে দৌড়ে এসে মাথা নুইয়ে, - “বুঝতে পারি নি।” আমি খুব রেগে গিয়েও বলতে পারি নি, - “মা'র শাড়ি। জানেন কত বকা খেতে হবে।” শুধু ড্যাবড্যাবিয়ে তাকিয়ে ছিলাম। সে মৃদু হেসেছিল। সেদিন বিকেলেও ঝড় উঠেছিল। উঠোনে জুড়ে উথালপাথাল হাওয়া। বৃষ্টি নেমেছিল হাওয়ার পরে। দ্বিতীয়বার দেখা হয়েছিল বাসস্যান্ডের সামনে। তখন সন্ধ্যে। কলেজফেরত আমি। সিগারেটে লাস্ট টান দিয়ে বাকিটুকু ডাস্টবিনে ফেলে দূর থেকে বলেছিল, - “শাড়ি থেকে কাদার দাগ উঠেছে?” আমি মাথা ঝাঁকিয়েছিলাম একগাল হেসে। সে চুপ করে বলেছিল, - “চুলে বিনুনি করেছিলেন সেদিন…! খোঁপায় বেলীর মালা দিলে আরো বেশী…” নাহ্। কথা শেষ হয় নি। তার আগেই বাজ পড়েছিল, চমকে উঠেছিল সে, চমকে উঠেছিলাম আমি। সেদিন সন্ধ্যেয় ঝড় উঠেছিল। বাস বন্ধ হয়ে গেছিল বৃষ্টির দাপটে। বিদ্যুতের ঝলকানিতে দেখেছিলাম তার অবাক চাউনি। ❤ তৃতীয়বার দেখা হয়েছিল ভীষণ এক চৈত্রে, এক নদীর ধারে, মরা নদী,...